আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পার্লামেন্টের এক ভার্চুয়াল অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ইরান কোনো ধরনের মৌখিক আশ্বাস বা প্রতিশ্রুতির ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় যাবে না। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
সম্প্রতি পার্লামেন্ট স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর প্রেসিডিয়ামের সদস্যদের সঙ্গে শপথ গ্রহণ করেন গালিবাফ। শপথ অনুষ্ঠানের পর দেওয়া বক্তব্যে তিনি মার্কিন প্রশাসনের প্রতি তীব্র অনাস্থা প্রকাশ করেন।
কালিবাফ বলেন, শত্রুপক্ষের মৌখিক আশ্বাস বা প্রতিশ্রুতির ওপর আমাদের কোনো আস্থা নেই। তাই যেকোনো চুক্তির আগে দৃশ্যমান ও বাস্তবসম্মত ফলাফল অর্জনই আমাদের প্রধান শর্ত।
তিনি আরও বলেন, তেহরান নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের আগে চুক্তির সম্ভাব্য সুফল এবং বাস্তব অগ্রগতি দেখতে চায়। ইরানের জনগণের অধিকার রক্ষা এবং জাতীয় স্বার্থ নিশ্চিত না হলে কোনো সমঝোতা গ্রহণযোগ্য হবে না বলেও জানান তিনি।
ইরানের পার্লামেন্ট স্পিকারের ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতে যেকোনো দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক চুক্তির ক্ষেত্রে জনগণের অধিকার সংরক্ষণ এবং বাস্তব অর্জনই হবে তেহরানের প্রধান বিবেচ্য বিষয়। কেবল মৌখিক প্রতিশ্রুতি বা রাজনৈতিক আশ্বাসের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
Your Comment